Paikaree

প্রাইভেসি নীতি

সর্বশেষ হালনাগাদ: ১৮ অক্টোবর ২০২৬

  1. ১. আমরা কে

    Paikaree.com হলো SUFI Empire (ঢাকা, বাংলাদেশ) পরিচালিত একটি পাইকারি মার্কেটপ্লেস। এই নীতিতে বলা আছে আমরা আপনার কোন তথ্য নিই, কেন নিই আর কীভাবে সুরক্ষিত রাখি। এটা ওয়েবসাইট আর Paikaree অ্যাপ দুটোর জন্যই প্রযোজ্য।

  2. ২. যে তথ্য আমরা নিই

    মোবাইল নম্বর (লগ ইনের জন্য), নাম, দোকানের নাম ও ঠিকানা, অর্ডার আর পেমেন্টের তথ্য। ভেরিফিকেশন করলে ট্রেড লাইসেন্স বা NID নম্বর আর ছবি। ক্লেইমের ছবি আর রিভিউ। নোটিফিকেশন পাঠানোর জন্য ফোনের ডিভাইস টোকেন। আর কোন প্রোডাক্ট দেখেছেন বা কার্টে নিয়েছেন, এমন ব্যবহারের তথ্য।

  3. ৩. কেন ব্যবহার করি

    অর্ডার নেওয়া ও পৌঁছে দেওয়া, পেমেন্ট আর রিফান্ড, প্রতারণা ঠেকানো, ক্যাশ অন ডেলিভারির সীমা ঠিক করা, সাপোর্ট দেওয়া আর সেবা উন্নত করা। আমরা বিজ্ঞাপনের জন্য আপনার তথ্য বিক্রি করি না।

  4. ৪. কার সাথে শেয়ার করি

    শুধু যতটুকু দরকার: আপনার অর্ডারের সেলার, কুরিয়ার (নাম, ফোন, ঠিকানা), পেমেন্ট সেবা (bKash, Nagad, SSLCommerz), SMS সেবা আর আমাদের ক্লাউড সার্ভার (Vercel, Neon)। আইন অনুযায়ী প্রয়োজন হলে সরকারি কর্তৃপক্ষকে।

  5. ৫. দোকানের কাস্টমার

    কেউ কোনো রিটেইলারের অনলাইন দোকানে অর্ডার দিলে তাঁর নাম, ফোন আর ঠিকানা শুধু সেই দোকানকে দেওয়া হয়, অর্ডারটা পৌঁছে দেওয়ার জন্য।

  6. ৬. নিরাপত্তা

    সব যোগাযোগ HTTPS দিয়ে এনক্রিপ্ট করা। লগ ইন হয় OTP দিয়ে, কোনো পাসওয়ার্ড রাখা হয় না। NID বা লাইসেন্স নম্বর এনক্রিপ্ট করে রাখা হয়, আর ভেরিফিকেশনের ছবি শুধু অনুমোদিত কর্মীরা দেখতে পারেন।

  7. ৭. কতদিন রাখি

    অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত। অর্ডার, পেমেন্ট আর হিসাবের রেকর্ড আইন ও হিসাবের প্রয়োজনে বেশি দিন রাখা হয়। ব্যবহারের পরিসংখ্যান প্রায় ১৩ মাস পর মুছে যায়।

  8. ৮. আপনার অধিকার

    অ্যাকাউন্ট পেজ থেকে নিজের তথ্য দেখতে আর ঠিক করতে পারবেন। অ্যাপ থেকে বা paikaree.com/account/delete পেজ থেকে অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। ফোনের সেটিংস থেকে নোটিফিকেশন বন্ধ করা যায়।

  9. ৯. শিশু

    Paikaree ব্যবসায়ীদের জন্য। ১৮ বছরের কম বয়সীদের জন্য এই সেবা নয়।

  10. ১০. নীতি পরিবর্তন

    নীতি বদলালে এই পেজে নতুন তারিখসহ জানানো হবে। বড় পরিবর্তন হলে অ্যাপে নোটিফিকেশনও দেওয়া হবে।

প্রশ্ন বা অভিযোগ: SUFI Empire, ঢাকা, বাংলাদেশ